প্রথম ডেট- বিষয়টা বেশ রোমাঞ্চকর শুনতে লাগলেও আদতে কিন্তু বিষয়টা বেশ কঠিন। অনেকেই মনে অনেক স্বপ্ন নিয়ে প্রথম ডেটে গেলেও সাফল্য তাদের কপালে জোটে না। ফল সম্পর্কের তৈরি তো হয়না, বরং মুখ দেখাদেখিও যেন বন্ধ হয়ে যায়।
মানে প্রথম ডেটে গিয়ে কী করা উচিত কী করা উচিত না তা সত্যিই সফল ফার্স্ট ডেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা না জানলে ডেটের শেষে পশ্চাতে হবেই।
তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক সফল প্রথম ডেটের জন্য কী করা উচিত আর কী করা উচিত নয়, তার কিছু টিপস।
জানা শোনার বাইরে যাবেন না
প্রথম ডেটে এমন জায়গায় যান যে জায়গাটা আপনার পরিচিত আগেও গিয়েছেন। জায়গাটার সম্পর্কে যেন সম্যক ধারণা থাকে আপনার। রেস্তোরাঁ নিয়ে বেশি পরীক্ষা-নিরিক্ষা করতে যাবেন না। কারণ সেখানকার খাবার কেমন আপনি যানেন না খাবারের দাম কেমন তাও জানেন না, আর মেনু কার্ডের কোনও খাবারের উচ্চারণ যদি ভুল করে বসেন তাহলে তো সোনায় সোহাগা।
'জানিলেও জানিও না'কারোর বিষয় জানতে হলে প্রথমেই আমরা তার সোস্যাল মিডিয়ায় উঁকি ঝুঁকি মারি। তাঁর বিষয়ে তথ্য সংগ্রহ করি। তাতে আপত্তি নেই। কিন্তু সামনাসামনি যখন প্রথমবার দেখা হবে, এবং তিনি নিজের বিষয়ে আপনাকে জানাতে চাইবে, তখন তার কথায় আগ্রহ দেখান। সে কিছু বলতে গেলে বলে উঠবেন, হ্যাঁ জানি তো আমি তোমার ছবি দেখেছি তো। এতে সে ভাবতে পারে আপনি তাকে ধাওয়া করছেন, ফলে আপনার ফাটা নৌকায় জল অবধারিত ঢুকবে।
কাজের বিষয়ে কথা বললে সে পালাবে আপনি যতই কাজ পাগল হোন না কেন, দয়া করে প্রথম ডেটে গিয়ে নিজের কাজের প্রসঙ্গ এত লম্বা টানবেন না যাতে আপনার ডেটকে ওয়াশরুম যাওয়ার অজুহাত দিতে হয় আপনাকে।
ওয়াশরুমকে নিজের নিরাপত্তা ঢাল হিসাবে ব্যবহার করবেন নাপ্রথম ডেট নিয়ে আপনি নার্ভাস হতেই পারেন। আপনার আত্মবিশ্বাস কোনও কোনও জায়গায় নড়ে যেতে পারে, কিন্তু তার জন্য যদি আপনি কথায় কথায় ওয়াশরুমের অজুহাত দিয়ে ছোটেন তাহলে তা সামনের ব্যক্তির উপর খুবই খারাপ ইমপ্রেশন ফেলবে।
ফোন নিয়ে ঘাটাঘাটি বন্ধ করুন আপনার সামনে যে বসে রয়েছেন, তিনি আপনার জন্যই বসে রয়েছে। তাই তিনি যখন কথা বলছেন তার কথায় মন দিন। ফোন বা ট্যাব নিয়ে ঘাটাঘাটি বন্ধ করুন। এটা অত্যন্ত অভদ্র ব্যবহার যখন আপনার সঙ্গে কেউ কথা বলছে আর আপনি ফোনের দিকে মন দিয়ে পরে রয়েছেন।
সস্তা হাবভাব ছেড়ে ভদ্রলোকের মতো ব্যবহার করুনসবসময় খাবার দাম দেওয়ার সময় আপনি টাকাটা দেওয়ার প্রস্তাব দিন আগে। বিশেষ করে প্রথম ডেটে। ঠিক যখন বিলটা টেবিলে আসবে আসবে করছে তখন ওয়াশরুমের বাহানায় পরিস্থিতি থেকে পালাবেন না।
প্রথম ডেটেই গোল দেওয়ার কথা ভাববেন না প্রথম ডেটের পরেই হোটেল রুমে গোল দেওয়ার কথা ভাববেন না। কিন্তু যদি দুজনেরই মনের ইচ্ছা একই হয়, তাহলে আলাদা বিষয়।
যুদ্ধ নয় শান্তি চাইসবসময় মাথায় রাখবেন, আপনি রোমান্টিক বাতাবরণের প্রথম ডেটে গিয়েছেন কোনও যুদ্ধের ময়দানে নয়। তাই সামনের ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হলেও হাল্কা বিষয় নিয়ে আলোচনা করুন, কোনও গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়। আর মতবিরোধ হলেও নিজের যুক্তি রাখুন, বিষয়টা অহংয়ে নিয়ে নেবেন না।
অতীত নিয়ে টানাটানি নয় ডেটের আলোচনা অতীত সম্পর্কের রেফারেন্স টেনে শুরু করবেন না। প্রথম ডেটে আপনার এক্স লাভার আলোচনার বিষয়বস্তু হতে পারে না। আগে সামনের মানুষটিকে বোঝার চেষ্টা করুন জানুন। সম্পর্ক যদি ওয়ার্ক আউট করে, তখন বরং, যখন মনে হবে যে আপনার অতীত সম্পর্কে তার জানা উচিত জানিয়ে দিন।
শো-অফ বন্ধ করুন অনেকেই শো অফ করতে ভালবাসেন, তা বলে প্রথম ডেটে যদি কেউ নিজের ব্রান্ডেড পোশাক, দামি ব্যাগ, জুতো কসমেটিক্স নিয়ে শো অফ করতে থাকে, বা আমি তো ভেনিসে ৫ বার গেছি, ইউরোপ তো এই সেদিন ঘুরে এলাম, ওটাই আমার ফেভারিট জায়গা টাইপের কথা বলতে থাকেন, তাহলে সামনের মানুষের 'তাহলে ওখানে থাকেন না কেন' টাইপের উত্তরের জন্য়ও প্রস্তুত থাকুন।











0 Comments: